মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান
ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।

বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

গত ২১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মঈন খান। সেদিন রাতেই তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নেন ড. আবদুল মঈন খান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০