মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

৩ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

৩ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সফররত জাপানি প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর জাপান সফরকে উপলক্ষ করে বাংলাদেশ-জাপান ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা নিয়ে একটি জাপানি প্রতিনিধিদল বর্তমানে ঢাকায় রয়েছে। তাঁরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎ করে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করছেন। এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে তাঁরা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০