ইংলিশ মিডিয়াম ও মূলধারার শিক্ষাব্যবস্থার মধ্যে সমতা নিশ্চিত করতে বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রবিবার (১১ অক্টোবর) রাজধানীতে আলায়েন্স অব প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ও-লেভেল ও এ-লেভেলের ১ লাখের বেশি শিক্ষার্থী প্রতি বছর উচ্চশিক্ষার জন্য উপযুক্ত হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের ভর্তি জটিলতা নিরসনে সরকার কাজ করছে। এছাড়া ইংলিশ মিডিয়ামের কারিকুলামে দেশের ইতিহাস ও বাংলা বিষয় অন্তর্ভুক্তির পাশাপাশি সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাইভেট/কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের তুলনায় কিছুটা পিসিয়ে আছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।
এসময় অসম্পূর্ণ বা অনুমোদনহীন সরকারি তথ্যের ওপর ভিত্তি করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। একইসাথে এনটিআরসিএ ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সরকার জোর দিচ্ছে বলে জানান।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।