জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে মোনাজাত পরিচালনার সময় বিতাড়িত ‘ফ্যাসিস্টকে’ ফিরিয়ে আনার চেষ্টা হলে তা প্রতিহত করার সক্ষমতা চেয়ে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন ধর্মপ্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে সংসদ অধিবেশনের শুরুতে দোয়া পরিচালনার একপর্যায়ে তিনি এ প্রার্থনা করেন।
মোনাজাতে ধর্মপ্রতিমন্ত্রী বলেন, ‘হে আল্লাহ রাব্বুল আলামিন, ফ্যাসিস্টকে বিতাড়িত করতে তওফিক দিয়েছ। আবার যদি কেউ সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টা করে, আমরা যেন তাকে প্রতিহত করতে পারি। এই সংসদের দিকে রাষ্ট্রের সবাই যেদিকে তাকিয়ে আছে, আমরা যেন তা বাস্তবায়ন করতে পারি।’
এর আগে, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টা ৩৮ মিনিটে সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হয়। চতুর্থ অধিবেশনের সূচনায় মোনাজাত পরিচালনা করেন ধর্মপ্রতিমন্ত্রী।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।