মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সারাদেশ

চুয়াডাঙ্গার জীবননগরে রাতের আঁধারে মাল্টা ও কলাগাছ কাটার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক

চুয়াডাঙ্গার জীবননগরে রাতের আঁধারে এক কৃষকের ফলন্ত মাল্টাগাছ ও কলাগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দিনগত গভীর রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের ছটাঙ্গাপাড়া মাঠে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৯৫টি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ভুক্তভোগী কৃষক মোঃ আব্বাস আলীর। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে...

চুয়াডাঙ্গার জীবননগরে রাতের আঁধারে মাল্টা ও কলাগাছ কাটার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক

চুয়াডাঙ্গার জীবননগরে রাতের আঁধারে এক কৃষকের ফলন্ত মাল্টাগাছ ও কলাগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার দিনগত গভীর রাতে  উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের ছটাঙ্গাপাড়া মাঠে এ ঘটনা ঘটে। 
এতে প্রায় ৯৫টি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ভুক্তভোগী কৃষক মোঃ আব্বাস আলীর।

জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ করছেন ওই কৃষক। তবে কারা গাছগুলো কেটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০