মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

সৌদির বিমানবন্দরে হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ইউএস বাংলা এয়ারলাইনসের বিএস ৩৬২ ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৫ মিনিটে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ...

সৌদির বিমানবন্দরে হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের মরদেহ দেশে পৌঁছেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ইউএস বাংলা এয়ারলাইনসের বিএস ৩৬২ ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৫ মিনিটে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।

এদিকে, মন্ত্রণালয় জানিয়েছে, শাহেদের নিয়োগদাতা প্রতিষ্ঠান সাদ আল ইসা কন্ট্রাকটিং কোম্পানি তার বকেয়া বেতন, ভাতা ও চাকরিসংক্রান্ত পাওনা বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ব্যাংক হিসাবে জমা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।

প্রবাসীকল্যাণ বোর্ডের মাধ্যমে শিগগিরই এই অর্থ শাহেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

৩৬ বছর বয়সী শাহেদ বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. রফিকুল ইসলাম ও শাহেরা বেগমের সন্তান। ২০১৩ সাল থেকে তিনি সৌদি আরবের জেদ্দায় নলকূপ ও পানির পাইপের কাজ, অর্থাৎ প্লাম্বার হিসেবে কর্মরত ছিলেন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০