মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

মহাসড়কের পাশের ঝোপে মিলল জীবিত সদ্যোজাত কন্যাশিশু

পৃথিবীর আলো দেখার কয়েক ঘণ্টাও হয়নি, এরই মধ্যে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশের ঝোপে পড়ে ছিল এক নবজাতক কন্যাশিশু। সন্ধ্যার পর শিশুটিকে পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটিকে জীবিত উদ্ধার করে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাইন্দং এলাকার আমতলে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সন্ধ্যার পর মহাসড়কের পাশের ঝোপে শিশুটিকে পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয় লোকজন।

বিষয়টি জানাজানি হলে সেখানে লোকজন জড়ো হন। পরে পুলিশকে খবর দেওয়া হলে একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাজা বলেন, রাস্তার পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখে আমরা এগিয়ে যাই। শিশুটিকে দেখে মনে হয়েছে, তার বয়স এক দিনও হয়নি। এ অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে আমরা দ্রুত পুলিশকে খবর দিই।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেছে। নবজাতকটি বর্তমানে পুলিশি হেফাজতে নিরাপদে রয়েছে।

ওসি আরও বলেন, শিশুটিকে কে বা কারা মহাসড়কের পাশে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০