মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সারাদেশ

গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছেন

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে চলমান আন্দোলনে হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) মারা গেছেন। মঙ্গলবার ৩ নভেম্বর সকাল ১০টার দিকে গাজীপুরের বাংলাবাজার এলাকার সিং জিং জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে।

গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছেন

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে চলমান আন্দোলনে হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) মারা গেছেন।

মঙ্গলবার ৩ নভেম্বর সকাল ১০টার দিকে গাজীপুরের বাংলাবাজার এলাকার সিং জিং জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে।

তৌফিকের কাকা বাচ্চু মিয়া জানান, পাঁচ বছর ধরে বাংলাবাজার এলাকায় বসবাস করতেন তৌফিক। বাবার মৃত্যুর পর জীবিকার তাগিদে এক বন্ধুর মাধ্যমে লায়লা গার্মেন্টসে চাকরি নেন তিনি। শ্রমিক আন্দোলনে আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মঙ্গলবার তার মৃত্যু হয়।

তৌফিকের স্কুলশিক্ষক প্রদীপ কুমার জানান, বাবার মৃত্যুর পর পরিবারের অভাব ঘোচাতে ঢাকায় যান তৌফিক। হাসপাতালে তার চিকিৎসা চলছিল বলে তারা জানতে পেরেছিলেন। মঙ্গলবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পান।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, সোমবার শ্রমিক আন্দোলন চলাকালে হামলার ঘটনা মুঠোফোনে ধারণ করার চেষ্টা করেন তৌফিক। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়। তাকে মারধর করা হলে গুরুতর আহত হন তিনি। পরে আন্দোলনরত শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ভিডিও কলে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং দাফনের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০