মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সারাদেশ

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাকির হোসেন নবাবের মৃত্যু

নওগাঁ কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী জাকির হোসেন নবাবের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৩ নভেম্বর সকালে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার ভোরে হঠাৎ বুকে ব্যথাসহ শারীরিক অসুস্থতা অনুভব করেন জাকির হোসেন নবাব।...

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাকির হোসেন নবাবের মৃত্যু

নওগাঁ কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী জাকির হোসেন নবাবের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৩ নভেম্বর সকালে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার ভোরে হঠাৎ বুকে ব্যথাসহ শারীরিক অসুস্থতা অনুভব করেন জাকির হোসেন নবাব। পরে তাকে দ্রুত নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

নওগাঁ কারাগারের জেলার শাহরিয়ার আলম চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অসুস্থতার খবর পাওয়ার পরপরই জাকির হোসেন নবাবকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারাগারের জেলার আরও জানান, ২০২৫ সালের ২০ জুন ঢাকা থেকে আটক হন জাকির হোসেন নবাব। পরে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে ঢাকা কারাগারে পাঠানো হয়।

পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৯ অক্টোবর তাকে নওগাঁ কারাগারে স্থানান্তর করা হয়। এরপর থেকে বিস্ফোরক মামলায় তিনি কারাবন্দি ছিলেন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০