মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আইন আদালত

মাদকের মামলায় ১৩ বছর পর যুবকের যাবজ্জীবন

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের ডবলমুরিংয়ে ১৩০ বোতল ফেনসিডিলের মামলায় মো. রিয়াজ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মাদকের মামলায় ১৩ বছর পর যুবকের যাবজ্জীবন

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের ডবলমুরিংয়ে ১৩০ বোতল ফেনসিডিলের মামলায় মো. রিয়াজ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১১ এর বিচারক নিষ্কৃতি হাগিদক এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. রিয়াজ (৩১), ভোলা জেলার বোরহান উদ্দীন থানার ছোট কাইচ্চা এলাকার মেহেনউদ্দীন হাওলাদার বাড়ির মো. রুহুল আমিনের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, আট সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি মো. রিয়াজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৬ মার্চ রাত পৌনে চারটার দিকে নগরের ডবলমুরিং থানার বরিশাল কলোনির ভাঙা মসজিদের পশ্চিম পাশের মাঠে অভিযান চালায় পুলিশ।

এ সময় একটি সাদা প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করলে রিয়াজকে গ্রেপ্তার করা হয়। পরে বস্তা তল্লাশি করে ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলায় রিয়াজের বিরুদ্ধে বিক্রির উদ্দেশ্যে ফেনসিডিল অবৈধভাবে নিজের হেফাজতে রাখার অভিযোগ আনা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর আদালত অভিযোগ গঠন করে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০