মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সারাদেশ

পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় বিজয়ী বিএনপি প্রার্থী, করলেন মিষ্টিমুখ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভের পর পরাজিত প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় গেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। এ সময় তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মিষ্টিমুখ করান। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়ায় দেলাওয়ার হোসেনের বাসায় যান মির্জা ফয়সল আমীন। সেখানে দুই...

পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় বিজয়ী বিএনপি প্রার্থী, করলেন মিষ্টিমুখ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভের পর পরাজিত প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় গেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। এ সময় তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মিষ্টিমুখ করান।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়ায় দেলাওয়ার হোসেনের বাসায় যান মির্জা ফয়সল আমীন। সেখানে দুই প্রার্থী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন।

এ সময় ঠাকুরগাঁওয়ের উন্নয়নে একে অপরকে সহযোগিতা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০