মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নগর বন্দর

পতেঙ্গায় ৪০ টন সিমেন্টসহ আটক ৪ পাচারকারী

আজ রোববার (১ নভেম্বর) সকালে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

পতেঙ্গায় ৪০ টন সিমেন্টসহ আটক ৪ পাচারকারী

চাটগাঁ নিউজ ডেস্ক: মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ চার পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ রোববার (১ নভেম্বর) সকালে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

পরে আজ বিকেলে এ তথ্য জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি বলেন, অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪ লাখ টাকার ৪০ টন সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত একটি বোটসহ চার পাচারকারীকে আটক করা হয়েছে।

জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান বলেও তিনি জানান।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০