মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নগর বন্দর

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৪ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযান চালিয়ে প্রায় দেড় কেজি ওজনের স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামের এক বিমানযাত্রীকে

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৪ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযান চালিয়ে প্রায় দেড় কেজি ওজনের স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামের এক বিমানযাত্রীকে আটক করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ।

আটক মো. শরীফ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাসিন্দা। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলা’র মুয়াল্লিম বলে জানা গেছে।

রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটে জেদ্দা থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই অভিযান পরিচালিত হয়।

উদ্ধার এক হাজার ৪৮২ গ্রাম ওজনের স্বর্ণালংকারের বিপরীতে শুল্ক-করসহ মোট রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন বিমান বন্দরের গণসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল।

বিমানবন্দর সূত্র জানায়, রবিবার সকাল ১১টা ৫০ মিনিটে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট নম্বর ইএ-১৩৬-এ চট্টগ্রাম পৌঁছান মো. শরীফ। এ সময় এরাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে নজরদারিতে রাখেন।

পরবর্তীতে বিমানবন্দর কাস্টমস, ডিজিএফআই, এনএসআই ও অন্যান্য গোয়েন্দা সংস্থার যৌথ তত্ত্বাধানে তার হ্যান্ডব্যাগেজ ও পরিহিত পোশাকে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে চুড়ি আকৃতির প্রায় ১৪শ ৮২ গ্রাম ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

বিমানবন্দর সূত্রে আরো জানা যায়, উদ্ধারকৃত স্বর্ণের সঠিক পরিমাণ ও ওজন নির্ণয়ের পর তা বিমানবন্দর কাস্টমসের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। অবৈধ উপায়ে স্বর্ণ পরিবহনে জড়িত থাকার অভিযোগে আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইনে চোরাচালান মামলা দায়ের করে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০