বাংলাদেশ সচিবালয় রাজধানীর বর্তমান অবস্থান থেকে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের ঘোষণাকে কেন্দ্র করে সেখানে থাকা মেলার স্থাপনা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে পুরোনো বাণিজ্য মেলার মাঠে থাকা একটি স্থাপনা ভাঙচুর শুরু করেন শিক্ষার্থীরা বলে জানা গেছে।
এর আগে, মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয় নির্মাণের সম্ভাব্য স্থান হিসেবে মাঠটিতে মাটির গুণাগুণ পরীক্ষার কাজ চলছিল। দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে যান। এ সময় মাটি পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রাংশ ও দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান তাঁরা।

শিক্ষার্থীদের দাবি, পুরোনো বাণিজ্য মেলার মাঠের মালিকানা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি, ওই মাঠে অন্য কোনো স্থাপনা নির্মাণ কিংবা কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে না।
বিস্তারিত আসছে...









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।