মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

সৌদির দাম্মাম বিমানবন্দরে হুথি হামলায় বাংলাদেশের নিন্দা

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

সৌদির দাম্মাম বিমানবন্দরে হুথি হামলায় বাংলাদেশের নিন্দা

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরসহ দেশটির বিভিন্ন স্থানে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।  হামলায় দুই বাংলাদেশিসহ বেশ কয়েকজন হতাহত ও আহত হয়েছেন।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা এবং সৌদি সরকার ও জনগণের সাথে সংহতি প্রকাশ করছে।  একই সঙ্গে অবিলম্বে সমস্ত হামলা বন্ধ এবং কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০