কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। দলটির মধ্যে অনুতপ্ত হওয়ার কোনো লক্ষণ নেই।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, ‘বিদেশে ড. ইউনূস সহ বাংলাদেশের নাগরিকদের উপরে যে ধরনের হামলার ঘটনা ঘটছে, এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে এবং এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নিচ্ছে সরকার।’
তিনি বলেন, ‘প্রতিশোধ নয়, ন্যায় বিচার নিশ্চিতে শেখ হাসিনাকে ফেরত চায় ঢাকা।’









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।