মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিষাক্ত সাপের কামড়ে মোহাম্মদ জিহাদ (১৮) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

রাঙ্গুনিয়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিষাক্ত সাপের কামড়ে মোহাম্মদ জিহাদ (১৮) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার দক্ষিণ পদুয়া পশ্চিম খুরুশিয়া মেম্বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে জিহাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জিহাদ দক্ষিণ পদুয়া পশ্চিম খুরুশিয়া মেম্বারপাড়া এলাকার আব্দুল খালেকের নাতি। তিনি চন্দ্রঘোনা মাদরাসায়ে তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়ার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০