মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিনোদন

নব্বইয়ের দশকের সেই জেমস-হাসান এবার একই মঞ্চে, মাতবে রকপ্রেমীরা

নব্বইয়ের দশকে বাংলা রক সংগীতের জনপ্রিয় দুই নাম জেমস ও হাসান। সে সময় বিভিন্ন মিশ্র অ্যালবামে তাদের গান যেমন শ্রোতাদের মুগ্ধ করেছে, তেমনি তাদের দ্বৈত অ্যালবামও পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। সেই সোনালি দিনের স্মৃতি ফিরিয়ে আনতে এবার একই মঞ্চে সংগীত পরিবেশন করতে যা

নব্বইয়ের দশকের সেই জেমস-হাসান এবার একই মঞ্চে, মাতবে রকপ্রেমীরা
ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশকে বাংলা রক সংগীতের জনপ্রিয় দুই নাম জেমস ও হাসান। সে সময় বিভিন্ন মিশ্র অ্যালবামে তাদের গান যেমন শ্রোতাদের মুগ্ধ করেছে, তেমনি তাদের দ্বৈত অ্যালবামও পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। সেই সোনালি দিনের স্মৃতি ফিরিয়ে আনতে এবার একই মঞ্চে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন এই দুই রকতারকা।

রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক কনসার্ট। এতে জেমসের নগরবাউল ও হাসানের আর্ক ব্যান্ডের পরিবেশনায় মাতবেন দর্শক-শ্রোতারা।

কনসার্টে জেমস ও হাসানের আগে মঞ্চে উঠবে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। এ ছাড়া ওয়ারফেজের সাথে গিটার বাজাবেন গিটারিস্ট অনি হাসান। এককভাবেও সংগীত পরিবেশন করবেন তিনি। পাশাপাশি থাকছে সংগীতশিল্পী এ কে রাহুলের পরিবেশনা।

আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমতি পাওয়া গেছে।

‘রক এন রিদম’ কনসার্ট সিরিজের যাত্রা শুরু হয় ২০২২ সালে। এরপর ২০২৩ সালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় ও তৃতীয় আসর। ২০২৪ সালে বসে চতুর্থ আসর। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আয়োজনটির পঞ্চম আসর।

আয়োজকদের প্রত্যাশা, এবারের কনসার্টের মধ্য দিয়ে দেশের রক ও মেটাল সংগীতের শিল্পীদের সাথে দর্শক-শ্রোতাদের সংযোগ আরও দৃঢ় হবে। বিশেষ করে জেমস ও হাসানের একই মঞ্চে উপস্থিতি নব্বইয়ের দশকের রক সংগীতের স্মৃতি ফিরিয়ে আনবে এবং সংগীতপ্রেমীদের জন্য তৈরি করবে বাড়তি উন্মাদনা।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০