মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নগর বন্দর

‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে করব— কাফনের কাপড় কিনে রাখ’

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যক্তির বাড়িতে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। এতে বাড়ির একটি কক্ষের

‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে করব— কাফনের কাপড় কিনে রাখ’

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যক্তির বাড়িতে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। এতে বাড়ির একটি কক্ষের জানালার কাচ ভেঙে গেছে। ঘটনার পর মুঠোফোনে কল করে বাড়ির মালিককে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে— ‘আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে করব— কাফনের কাপড় কিনে রাখ’

রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় জাফর আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক জাফর আহমদ দাবি করেন, চাঁদা না দেওয়ায় মোহাম্মদ রায়হানের সহযোগীরা তার বাড়ির জানালা লক্ষ্য করে গুলি ছোড়েন। ঘটনার সময় তিনি ও পরিবারের সদস্যরা ওই কক্ষে না থাকায় কেউ হতাহত হননি। তবে গুলিতে জানালার কাচ ভেঙে যায়।

জাফর আহমদ বলেন, ‘প্রায় ১০ মাস আগে রায়হান ফোন করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই সময় তিনি ও তার স্ত্রী চিকিৎসার জন্য ভারতে ছিলেন। বিষয়টি তখন পুলিশকে জানানো হয়েছিল। এরপর দীর্ঘদিন কোনো যোগাযোগ না থাকলেও গত বুধবার আবারও ফোন করে চাঁদা দাবি ও হুমকি দেওয়া হয়।’

তিনি আরও বলেন, বাড়িতে গুলি করার পর রায়হান তাকে ফোন করেন। এ সময় ফোনে বলা হয়, ‘টাকা দিসনি তাই আজ বাড়িতে গুলি করলাম, কাল তোদের শরীরে গুলি করব। কাফনের কাপড়চোপড় কিনে রাখ তোরা।’

এদিকে এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, দুটি মোটরসাইকেলে করে চারজন এসে গুলি ছুড়ে চলে যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাড়ির মালিককে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০