মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নগর বন্দর

চট্টগ্রামে রাণী রাসমণি ঘাটে পুড়েছে জেলেদের ৩০ ঘর

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কাট্টলী এলাকার রাণী রাসমণি ঘাটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে জেলেদের থাকার প্রায় ৩০টি ঝুপড়ি ঘর।

চট্টগ্রামে রাণী রাসমণি ঘাটে পুড়েছে জেলেদের ৩০ ঘর

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কাট্টলী এলাকার রাণী রাসমণি ঘাটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে জেলেদের থাকার প্রায় ৩০টি ঝুপড়ি ঘর।

আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রায় ২ ঘণ্টা পর বিকেল ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।

তবে এ ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, কাট্টলী রাসমণি ঘাট এলাকায় দুপুর পৌনে একটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। আগুনে ঘাট এলাকায় থাকা ছোট ছোট প্রায় ৩০টি জেলে থাকার ঝুপড়ি ঘর পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০