মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নগর বন্দর

আমবাগানে চসিকের অভিযান, গুঁড়িয়ে দিল ৫০ স্থাপনা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের আমবাগান এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা প্রায় ৫০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

আমবাগানে চসিকের অভিযান, গুঁড়িয়ে দিল ৫০ স্থাপনা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের আমবাগান এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা প্রায় ৫০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

এসময় ফুটপাতের ওপর মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে সাতজনকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) খুলশী থানার আমবাগান এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক সূত্র জানায়, আমবাগান এলাকায় ফুটপাত দখল করে দোকান বসানো এবং নির্মাণসামগ্রীসহ বিভিন্ন মালামাল রেখে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছিল। এ অবস্থায় অভিযান চালিয়ে প্রায় ৫০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

এছাড়া ফুটপাতের ওপর ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের কাছ থেকে মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বার্থে নগরের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০