মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নগর বন্দর

বহদ্দারহাটের ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা দুই শতাধিক দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) চান্দগাঁও থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক সূত্রে জানা গেছে, বহদ্দারহাট এলাকায় ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় অভিযান চালিয়ে প্রায় দুই শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং চান্দগাঁও থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করে।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, জনস্বার্থে নগরের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০