মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ · ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজনীতি

বিএনপি গণঅভ্যুত্থান পরিপন্থী সরকার: নাহিদ

চাটগাঁ নিউজ ডেস্ক: বিএনপি সরকার গণঅভ্যুত্থান পরিপন্থী একটি সরকার। তারা আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় আছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক

বিএনপি গণঅভ্যুত্থান পরিপন্থী সরকার: নাহিদ

চাটগাঁ নিউজ ডেস্ক: বিএনপি সরকার গণঅভ্যুত্থান পরিপন্থী একটি সরকার। তারা আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় আছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, গণভোটকে অস্বীকারের মাধ্যমে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে এই সরকার। তারেক রহমান ও শেখ হাসিনার মধ্যে পার্থক্য নেই মন্তব্য করে বলেছেন, তিনিও শেখ হাসিনার মতো অবৈধভাবে ক্ষমতায় এসে দেশ মাফিয়াদের হাতে তুলে দিয়েছেন।

তিনি আরও বলেন, এই সরকার দেশের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের পদত্যাগ দাবি করেন তিনি। জ্বালানি নিয়ে ব্যর্থতা মেনে নিয়ে জ্বালানিমন্ত্রীকেও পদত্যাগের দাবি করেন।

এদিকে, রাজধানীর উত্তরায়ও একই কর্মসূচির আয়োজন করে এনসিপি নেতারা। এ সময় তারা বলেন, অন্য মন্ত্রণালয় নিয়ে কথা বললেও নিজের মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী।

অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড দিলেও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ ও সারসংকট কাটাতে পারছে না সরকার।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০