চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোটফরিংগা সীমান্তের হাতিমারা এলাকায় অভিযান চালিয়ে তিনটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) ভোরে চালানো এ অভিযানে গরুগুলোর আনুমানিক মূল্য ধরা হয়েছে দুই লাখ টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু ফেলে ভারতের দিকে পালিয়ে যান চোরাকারবারিরা।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীন ছোটফরিংগা বর্ডার আউটপোস্টের (বিওপি) একটি টহল দল হাতিমারা এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা গরু ফেলে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে সেগুলো জব্দ করেন বিজিবি সদস্যরা।
রামগড় ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।