মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ · ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

চট্টগ্রামে হাম ও ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭

চট্টগ্রামে হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে একজন এবং হাম উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১০ জন এবং হাম উপসর্গ নিয়ে ৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। তবে মারা যাওয়া রোগীদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি কার্যালয়টি।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত এক ব্যক্তি নগরের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২৩২ জন চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৬ হাজার ৫০২ জন।

অন্যদিকে, শুক্রবার হাম উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৭ জন। একই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭ জন। চলতি বছর এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ১০ হাজার ৫৭৭ জন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০