মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নগর বন্দর

চট্টগ্রাম নগরীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিজ বাড়িতে খুন যুবক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিজ বাড়িতে মো. সুবান (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। পূর্বশত্রুতার জেরে তাকে

চট্টগ্রাম নগরীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিজ বাড়িতে খুন যুবক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিজ বাড়িতে মো. সুবান (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। পূর্বশত্রুতার জেরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে বাকলিয়ার তক্তারপুল নামক এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সুবানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুবান তক্তারপুল এলাকার নুর ইসলামের বাড়ির বাসিন্দা। তার বাবার নাম নুর ইসলাম।

চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাকলিয়া থানা এলাকা থেকে ছুরিকাহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০