মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খেলা

চট্টগ্রামে ২৪ দল নিয়ে কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি শুরু

চট্টগ্রাম নগরে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬। ২৪টি দলের অংশগ্রহণে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নগরের পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। দেশ রক্ষা তারেক মঞ্চ এ টুর্নামেন্টের আয়োজন

চট্টগ্রামে ২৪ দল নিয়ে কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি শুরু

চট্টগ্রাম নগরে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬। ২৪টি দলের অংশগ্রহণে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নগরের পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। দেশ রক্ষা তারেক মঞ্চ এ টুর্নামেন্টের আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু।

প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও আলোকিত যুবসমাজ গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে। ফুটবলের সফল আয়োজনের পর ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করায় উদ্যোক্তাদের অভিনন্দন জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতে ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি ভলিবল, ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলাধুলার আয়োজনের আহ্বান জানান।

প্রধান বক্তা রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটিকে পেশা হিসেবেও প্রতিষ্ঠিত করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগান সামনে রেখে এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে খেলোয়াড়দের পরিবারও স্বনির্ভর হতে পারে।

উদ্বোধকের বক্তব্যে বিসিবি পরিচালক ইসরাফিল খসরু বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ গড়তে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। রাষ্ট্র গঠনে রাজনীতিবিদ ও প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই ফুটবলের পর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগে অন্য নাগরিকেরাও এগিয়ে এলে সমাজ ও রাষ্ট্র উভয়ই উপকৃত হবে।

দেশ রক্ষা তারেক মঞ্চের প্রতিষ্ঠাতা ও মহানগর জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে অনুষ্ঠানে আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনের একমাত্র ম্যাচে ১২ ওভারের খেলায় চট্টগ্রাম-১১ দল ৩২ রানে দুর্বার সংঘকে পরাজিত করে। ম্যাচসেরা নির্বাচিত হন চট্টগ্রাম-১১ দলের অসীম। উদ্বোধনের পর অতিথিরা দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শুক্রবার থেকে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০