নিরাপত্তাজনিত কারণে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৪৯ ফ্লাইটের যাত্রা স্থগিত করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে নিরাপত্তাজনিত কারণে যাত্রা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ফ্লাইটটির পরবর্তী সিদ্ধান্ত ও নতুন যাত্রাসূচি সম্পর্কে মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে হালনাগাদ তথ্য জানানো হবে।
ফ্লাইট স্থগিত হওয়ায় যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। একই সাথে পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের ধৈর্য ধরার পাশাপাশি সহযোগিতা কামনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।