হারানো ও চুরি হওয়া মোবাইল ফোনের মালিকদের শনাক্ত করতে আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শাহবাগ থানার একটি মামলার তদন্তে বিভিন্ন ব্র্যান্ডের ১১৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ধার করা ফোনগুলোর মধ্যে স্যামসাং, ভিভো, রিয়েলমি, রেডমি, অপো, টেকনো, ইনফিনিক্স, আইফোন, হুয়াওয়ে ও অনারসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল রয়েছে।
উদ্ধার করা ফোনগুলোর তালিকায় কেউ নিজের হারানো বা চুরি হওয়া মোবাইল শনাক্ত করতে পারলে মালিকানার প্রমাণসহ সংশ্লিষ্ট আদালতে আবেদন করতে হবে। আদালতের আদেশ পাওয়ার পর সেই আদেশের কপি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ফোনটি বুঝে নেওয়া যাবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মনজিল সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তাঁর মোবাইল নম্বর ০১৬৭৬-২৭১৫২৯।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।