মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নগর বন্দর

ফয়’স লেক এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

তিনি আরও বলেন, নগরের ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখলমুক্ত রাখা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পর্যটনকেন্দ্রগুলোর পরিবেশ ও সৌন্দর্য সংরক্ষণে এ ধরনের অভিযান

ফয়’স লেক এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা বিপুলসংখ্যক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ফয়’স লেক চিড়িয়াখানা এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে সরাসরি উপস্থিত থেকে তদারকি করেন চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

এ সময় মেয়র বলেন, ফুটপাত পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য, অবৈধ দখলদারদের ব্যবসা পরিচালনার জন্য নয়। নগরের ফুটপাত ও সড়ক দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, ফয়’স লেক চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। এ এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে চসিকের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, নগরের ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখলমুক্ত রাখা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পর্যটনকেন্দ্রগুলোর পরিবেশ ও সৌন্দর্য সংরক্ষণে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

নগরবাসীর চলাচলে স্বস্তি ফেরানো, পর্যটনকেন্দ্রের সৌন্দর্য অক্ষুণ্ন রাখা এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে চসিক।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০