মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজনীতি

কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল

রাজধানী ঢাকার কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছে।

কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল

রাজধানী ঢাকার কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছে। 

গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে দারুসসালাম এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে শেরেবাংলা নগর থানা এলাকায় শেষ হয়।

স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের অর্ধশতাধিক সদস্য মশাল হাতে মিছিলে অংশ নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব ও সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের নির্দেশনায় মিছিলটি বের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) মো. ফজলুল হক জানান, সন্ধ্যার দিকে দারুসসালাম থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মশাল মিছিল শুরু হয়। পরে মিছিলটি সেটি শেরেবাংলা নগর থানা এলাকায় এসে শেষ হয়।

তবে, দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন তার এলাকায় মিছিলের বিষয়টি অস্বীকার করেছেন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০