মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজনীতি

এনসিপির এমপিকে ফোন করে হত্যার হুমকি

জাতীয় নাগরিক পাটি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপিকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। তিনি তখন রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ দায়ের করতে আসেন। এসময় একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি

এনসিপির এমপিকে ফোন করে হত্যার হুমকি

জাতীয় নাগরিক পাটি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপিকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। তিনি তখন রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ দায়ের করতে আসেন। এসময় একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থলে রয়েছেন। 
 
এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি। 

তিনি বলেন, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপিকে বেশ কয়েকদিন ধরেই হত্যার হুমকী দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করতে থানায় গেলেই একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।

তার আগে গতকাল এক বিবৃতিতে বলা হয়, এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও জাতীয় নারীশক্তির আহবায়ক ডা. মাহমুদা মিতু এমপি অব্যাহতভাবে হত্যার হুমকি পাচ্ছেন। 

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০