মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নগর বন্দর

পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে চসিকের অভিযান

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সদ্য চালু হওয়া দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন

পতেঙ্গায় দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে চসিকের অভিযান

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সদ্য চালু হওয়া দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

আজ রোববার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় দুটি মামলায় মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং একটি গাড়ি জব্দ করা হয়।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চসিক অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, সংশ্লিষ্ট জোন কর্মকর্তা, তত্ত্বাবধায়ক, ওয়ার্ড সুপারভাইজার, চসিকের স্ট্রাইকিং ফোর্স এবং পতেঙ্গা থানা-পুলিশ সহযোগিতা করে।

সাইকেল ট্র্যাকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, অবৈধ পার্কিং প্রতিরোধ এবং নগরবাসীর নির্বিঘ্নে সাইকেল চলাচলের পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন চসিকের কর্মকর্তারা।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০