মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিনোদন

এক মাস পর ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে সরব হলেন পাভেল

ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেল। সামাজিক মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর দীর্ঘ সময় আড়ালে ছিলেন। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে পরিচিত এই অভিনেতাকে নিয়ে সেই ভিডিও ঘিরে কম আলোচনা-সমালোচনা হয়নি। ঘটনার এক মাসেরও বেশি সময়

এক মাস পর ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে সরব হলেন পাভেল
ছবি: সংগৃহীত

ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেল। সামাজিক মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর দীর্ঘ সময় আড়ালে ছিলেন। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে পরিচিত এই অভিনেতাকে নিয়ে সেই ভিডিও ঘিরে কম আলোচনা-সমালোচনা হয়নি। ঘটনার এক মাসেরও বেশি সময় পর এবার সামাজিক মাধ্যমে ফিরেছেন পাভেল। 

তার নতুন পোস্ট ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সেট থেকে একটি ছবি প্রকাশ করেন পাভেল। সেখানে তাকে একটি কালো রঙের ম্যানিকুইনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র পাশা ভাইয়ের (মারজুক রাসেল) কক্ষে সাধারণত এই ম্যানিকুইনটি দেখা যায়।

ছবিতে ম্যানিকুইনটির গায়ে জড়ানো রয়েছে নীল রঙের কাপড়। মুখে জোকারের মুখোশ, আর পরনে ব্যাঙের ছাপযুক্ত আন্ডারওয়্যার। পুতুলটির দিকে হাস্যরসাত্মক ভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখা যায় পাভেলকে। ছবিটির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘যাদেরকে বন্ধু-বান্ধব ভাবছিলি এরাই আসল ম্যাঙ্গো মাদার কুইন সন।’ 

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০