রাজধানীর কল্যাণপুরে বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে সাতটার পর কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে তাদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
নিহতরা লেগুনার যাত্রী বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান। তাদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ।
দুর্ঘটনার পর সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।