মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবদল নেতা নওশাদ আলম গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ নওশাদ আলম (২৮) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শাহেরখালী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নওশাদ আলম শাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শাহেরখালী এলাকায় নওশাদের নিজ বসতঘরে অভিযান চালায়। অভিযানে তাঁর দেওয়া তথ্যানুযায়ী ঘর থেকে একটি এলজি (অস্ত্র) ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পরবর্তীতে ওই দিন বিকেল ৫টার দিকে গ্রেপ্তার নওশাদকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য মিরসরাই থানা-পুলিশের কাছে হস্তান্তর করে ডিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ডিবি পুলিশ অস্ত্রসহ গ্রেপ্তার নওশাদকে থানায় সোপর্দ করেছে। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০