মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সারাদেশ

শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র নারায়ণগঞ্জ, টিয়ারশেল ও ইট-পাটকেল নিক্ষেপ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের আবারও সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকেরা পাল্টা ইট-পাটকেল ছোড়েন। এতে ফতুল্লার কাঠেরপুল ও আশপাশের এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বুধবার ৪ নভেম্বর সকাল ১০টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও আশপাশের এলাকার...

শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র নারায়ণগঞ্জ, টিয়ারশেল ও ইট-পাটকেল নিক্ষেপ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের আবারও সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকেরা পাল্টা ইট-পাটকেল ছোড়েন। এতে ফতুল্লার কাঠেরপুল ও আশপাশের এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

বুধবার ৪ নভেম্বর সকাল ১০টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা একজোট হয়ে বিক্ষোভ শুরু করেন। বেতন বৃদ্ধির দাবিতে তাদের এ আন্দোলনে অংশ নেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা।

একপর্যায়ে কয়েক হাজার শ্রমিক কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভে যোগ দেন। এতে পুরো শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে কাঠেরপুল ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা গেছে, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবির অন্তত চার প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

এর আগে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকেরা। এ সময় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মানববেষ্টনী তৈরি করে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। তবে সেই ব্যারিকেড ভেঙে শ্রমিকেরা মূল সড়কে উঠে আসেন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০