রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।
আজ সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এর ফলে ঢাকা-ময়মনসিংহ সড়কের একপাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
শ্রমিকদের থেকে কথা বলে জানা যায়, বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক সকালে আজমপুরে জড়ো হন। এরপর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। শ্রমিকদের অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে আশপাশের সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
দক্ষিণখানের অতিরিক্ত উপ-কমিশনার কে এইচ এম এরশাদ জানান, এ ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।