মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজনীতি

‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিসের

প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের হাতে পিস্তল নিয়ে মাদক কারবারে জড়িত সন্দেহে কয়েকজনকে ধাওয়া করার ভিডিও প্রকাশের পর প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার ১৭ অক্টোবর নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাক ভাইয়ের কাছে নাকি?’

‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিসের

প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের হাতে পিস্তল নিয়ে মাদক কারবারে জড়িত সন্দেহে কয়েকজনকে ধাওয়া করার ভিডিও প্রকাশের পর প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার ১৭ অক্টোবর নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাক ভাইয়ের কাছে নাকি?’

মঙ্গলবার ১৭ অক্টোবর গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকের আস্তানায় আকস্মিক অভিযান চালান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়।

অভিযানের ভিডিও নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন প্রতিমন্ত্রী। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘ইশরাকের অ্যাকশন: মাদক আস্তানা গুঁড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ’।

ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে এক হাতে পিস্তল এবং অন্য হাতে মাইক্রোফোন নিয়ে কয়েকজনকে ধাওয়া করছেন ইশরাক। এ সময় তাঁর সঙ্গে থাকা লোকজন কয়েকজনকে আটকে ফেলেন। অন্যদিকে কয়েকজন দৌড়ে পালিয়ে যান।

একপর্যায়ে আটক ব্যক্তিদের উদ্দেশে প্রতিমন্ত্রী ইশরাক বলেন, ‘পুরা শহরটারে ধ্বংস করতাছোস, পুরা এলাকারে ধ্বংস করতাছোস।’ পরে কয়েকজনকে আটক করে থানায় ফোন দিতে বলেন তিনি।

এর আগে ২০২৫ সালের ২৯ জুন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগ থেকে গুলির ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়।

মূলত ওই ঘটনার প্রসঙ্গ টেনেই প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে খোঁচা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০