ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপনের কাজের কারণে বুধবার (২১ অক্টোবর) ঢাকা ডেমরা ও নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় তিন ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস পাওয়া যাবে না।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপনের কাজের জন্য নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় প্রায় সব শ্রেণির গ্রাহক গ্যাস সরবরাহের বাইরে থাকবেন।
গ্যাস সরবরাহ বন্ধ থাকার আওতাভুক্ত এলাকাগুলো হলো বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশে সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশ পর্যন্ত এলাকা।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।