বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। সোমবার তিনি সেখানকার সান ইয়াত-সেন ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন।
তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে চীন বিএনপির নেতাদের একটি প্রতিনিধি দল হাসপাতালে তাঁর সাথে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রতিনিধি দলে ছিলেন চীন বিএনপির নেতা সাখাওয়াত হোসেন কানন, আশরাফুল ইসলাম ওয়ালী ও শেখ মাহবুবুর রশীদসহ অন্য নেতারা।
এদিকে, চীন বিএনপির নেতাদের সম্মানে গুয়াংঝুর রাঁধুনি রেস্টুরেন্টে একটি নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত নেতাদের আপ্যায়ন করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁদের মধ্যে মতবিনিময় হয়।
প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খানের দ্রুত সুস্থতা কামনা করে দেশ-বিদেশে অবস্থানরত সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসতে পারেন, সেই প্রত্যাশা জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট নেতারা।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।