ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা। বিএনপি নেতা এসএ সিদ্দিক সাজুর নেতৃত্বে আয়োজিত এ মিছিলে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
সোমবার বিকেলে রাজধানীর গাবতলী থেকে মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্যামলীতে গিয়ে শেষ হয়। এ সময় নেতা-কর্মীদের হাতে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা দেখা যায়। বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা নতুন কমিটির প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানান।
মিছিল ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
মিছিলের নেতৃত্ব দেওয়া এসএ সিদ্দিক সাজু বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে কাজ করবেন বলেও আশাবাদ জানান তিনি।
মিছিল শেষে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের অভিনন্দন জানান অংশগ্রহণকারীরা। পাশাপাশি আগামী দিনের দলীয় কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।