মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাজনীতি

পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভবিষ্যতে স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা আরও বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সোমবার ২ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খাঁন অভিযোগ করেন, আওয়ামী লীগকে ভয় দেখিয়ে...

পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভবিষ্যতে স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা আরও বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সোমবার ২ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন অভিযোগ করেন, আওয়ামী লীগকে ভয় দেখিয়ে এনসিপি তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে। তার দাবি, এর প্রমাণ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগের নেতাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এবং তাদের দেওয়া গাড়ি ও অর্থ ব্যবহার করছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াত ও এনসিপির কঠোর বক্তব্যের পেছনে উদ্দেশ্য হলো দলটিকে চাপে রাখা। তাদের বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগকে নিয়মিত অনুদান ও চাঁদা দেওয়া এবং পেছন থেকে সহযোগিতা অব্যাহত রাখার বার্তা দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক অভিজ্ঞতা নিয়েও কটাক্ষ করেন রাশেদ খাঁন। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থাকার যে দাবি করা হচ্ছে, তার ভিত্তি নিয়ে প্রশ্ন রয়েছে। ছাত্ররাজনীতির সময় ল্যাপটপ চুরি এবং জাতীয় রাজনীতির সময় ছাগল চুরির অভিযোগ তুলে তিনি পাটওয়ারীর সমালোচনা করেন।

রাশেদ খাঁন আরও বলেন, এই অভিজ্ঞতা নিয়েই নাসীরুদ্দীন পাটওয়ারী ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করতে চান, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কথাও বলছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা আরও বেড়ে যাবে।

তবে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে রাশেদ খাঁনের উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০