মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

দৃষ্টি প্রতিবন্ধীদের পানি সম্পদ মন্ত্রণালয়ে চাকরি দেবো: এ্যানি

দৃষ্টিপ্রতিবন্ধীদের জীবন থেমে থাকবে না উল্লেখ করে পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগ্রহী দৃষ্টিপ্রতিবন্ধীদের তাঁর মন্ত্রণালয়ে চাকরির সুযোগ দেওয়া হবে।

দৃষ্টি প্রতিবন্ধীদের পানি সম্পদ মন্ত্রণালয়ে চাকরি দেবো: এ্যানি
ছবি: সংগৃহীত

দৃষ্টিপ্রতিবন্ধীদের জীবন থেমে থাকবে না উল্লেখ করে পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগ্রহী দৃষ্টিপ্রতিবন্ধীদের তাঁর মন্ত্রণালয়ে চাকরির সুযোগ দেওয়া হবে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে ‎দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সরকার ব্যবস্থার উদাহরণ টেনে এ্যানি বলেন, বিএনপি সরকার সব সময়ই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকে। সমাজকল্যাণ ও সমাজসেবা অধিদফতরকে আরও আন্তরিক হয়ে কাজ করতে হবে।

এসময় সমাজে চলার ক্ষেত্রে সরকার দৃষ্টি প্রতিবন্ধীদের স্বাধীনতা ও নিরাপত্তা দেবে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। 

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০