মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা সন্দেহে আটক, থানা থেকে ছাড়িয়ে নিলেন জামায়াতের নেতারা

ঝিনাইদহের কোটচাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা সন্দেহে আটক এক ব্যক্তিকে নিজেদের কর্মী দাবি করে থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন জামায়াতের নেতারা। বুধবার উপজেলার কুশনা ইউনিয়নের তালসার গ্রামের এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার (২১ অক্টোবর) বিকেলে কুশনা ইউনিয়নের তালসার গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে হায়দার আলীকে আটক...

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা সন্দেহে আটক, থানা থেকে ছাড়িয়ে নিলেন জামায়াতের নেতারা

ঝিনাইদহের কোটচাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা সন্দেহে আটক এক ব্যক্তিকে নিজেদের কর্মী দাবি করে থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন জামায়াতের নেতারা। বুধবার উপজেলার কুশনা ইউনিয়নের তালসার গ্রামের এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার (২১ অক্টোবর) বিকেলে কুশনা ইউনিয়নের তালসার গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে হায়দার আলীকে আটক করে পুলিশ। কুশনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে সন্দেহ করে তালসার পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে কোটচাঁদপুর থানায় পাঠানো হয়।

পরে রাত ৯টার দিকে স্থানীয় জামায়াতের নেতারা থানায় গিয়ে দাবি করেন, ২০২২ সাল থেকে হায়দার তাদের দলের সক্রিয় কর্মী। এ দাবির পক্ষে তারা ইয়ানতের রসিদসহ বিভিন্ন সভা ও সমাবেশে অংশ নেওয়ার প্রমাণ দেখান। পরে পুলিশ হায়দার আলীকে ছেড়ে দেয়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে হায়দার আলীকে আটক করা হয়েছিল। পরে স্থানীয় জামায়াতের নেতারা এসে তাকে নিজেদের কর্মী দাবি করে প্রমাণ দেখান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে হায়দার আলীকে জামায়াতের নেতাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

কোটচাঁদপুর পৌর জামায়াতের আমির আবদুল কাইয়ুম বলেন, ভুল তথ্যের ভিত্তিতে হায়দারকে আটক করা হয়েছিল। তিনি তাদের দলের কর্মী। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর পুলিশ যাচাই বাছাই করে তাকে তাদের কাছে হস্তান্তর করেছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০