মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

চকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়ার খুটাখালী এলাকায় শ্যামলী এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সবজিবহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

চকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়ার খুটাখালী এলাকায় শ্যামলী এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সবজিবহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ হ্নীলার ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আব্দুল্লাহ (২৭) ও চকরিয়া উপজেলার মাতামুহুরি রামপুর এলাকার মো. দুলালের ছেলে মুহাম্মদ ইয়াছিন (২৫)। তারা দুইজনই পিকআপের আরোহী ছিলেন।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ জানায়, চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবাহী পিকআপটি (চট্ট মেট্রো-ন-১১-৮৪৫১) নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় পৌঁছালে চট্টগ্রাম অভিমুখী শ্যামলী এনআর পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-২০৭৭) যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপের দুই আরোহী গুরুতর আহত হন।

পরে মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক সেলিম মিয়া জানান, নিহতদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০