মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

'এখন যারা রাস্তায় তাদের সাথে শ্রমিকদের সম্পর্ক নেই'

এখনো যারা রাস্তায় আন্দোলন করছে, তাদের সাথে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

'এখন যারা রাস্তায় তাদের সাথে শ্রমিকদের সম্পর্ক নেই'
ছবি: সংগৃহীত

এখনো যারা রাস্তায় আন্দোলন করছে, তাদের সাথে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৩ নভেম্বর) চিংড়ি মহাল ব্যবস্থাপনা নিয়ে সচিবালয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে এখন যারা অস্থিরতা সৃষ্টি করছে, তারা পতিত শক্তির সাথে যোগসাজশ করে এটি করছে। সরকার এসব কঠোর হাতে দমন করবে। কেউ যদি কোনো রকমের পোশাক কারখানা বন্ধ করার জন্য উসকানিমূলক কোনো কর্মকাণ্ড চালায়, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বন্ধ কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে। এরইমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। মালিক ও শ্রমিকপক্ষ সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের মানোন্নয়নে সরকার কাজ করছে। এখানে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০