জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’র কেন্দ্রীয় কমিটি আংশিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষস্থানীয় নেতাকে উপদেষ্টা রাখা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মো. সালমান হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসিবুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুস্তাইন বিল্লাহ হাবিবী। আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।
সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার বিষয়টি জানানো হয়।
একই সাথে এনসিপির পাঁচ কেন্দ্রীয় নেতাকে নিয়ে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’র উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এতে রয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য মাহমুদা মিতু এমপি ও নুসরাত তাবাসসুম এমপি এবং কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আরমান হোসাইন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই সংগঠনটির উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।