মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নগর বন্দর

কদমতলীতে মবিলের গুদামে আগুন

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের কদমতলী পোড়া মসজিদ এলাকায় মবিলের একটি গুদামে আগুন লেগেছে। আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী দেখে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কদমতলীতে মবিলের গুদামে আগুন

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের কদমতলী পোড়া মসজিদ এলাকায় মবিলের একটি গুদামে আগুন লেগেছে। আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী দেখে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে।

আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। পুলিশ প্রশাসন ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও নন্দনকানন ফায়ার স্টেশন থেকে ৫টি গাড়ি পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

স্থানীয় লোকজন জানান, গুদামের মধ্যে মবিল মজুতের পাশাপাশি বিভিন্ন ব্রান্ডের নকল ও নিম্নমানের মবিল কনটেইনারে ভরা হতো। প্রচুর দাহ্য পদার্থ ছিল এ গুদামে। নকল মবিল তৈরির সঙ্গে বাইরের লোকজন জড়িত।

ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা থেকে ঝুঁকিপূর্ণ মবিলসহ দাহ্য পদার্থের গুদাম উচ্ছেদ করার দাবি জানান স্থানীয় লোকজন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০