মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সারাদেশ

কক্সবাজারে রিসোর্টে আগুনে প্রাণ গেল চুয়াডাঙ্গার ফারিয়া ও ৫ বছরের শিশু ফাইজানের

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ হাসপাতালপাড়ার বাসিন্দা ফারিয়া কবীর, বয়স ৩৩ বছর এবং তার পাঁচ বছরের ছেলে ফাইজান। মা ও ছেলের মর্মান্তিক মৃত্যুতে চুয়াডাঙ্গায় শোকের ছায়া নেমে এসেছে। ফারিয়া কবীর ঔষধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা নুর...

কক্সবাজারে রিসোর্টে আগুনে প্রাণ গেল চুয়াডাঙ্গার ফারিয়া ও ৫ বছরের শিশু ফাইজানের

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ হাসপাতালপাড়ার বাসিন্দা ফারিয়া কবীর, বয়স ৩৩ বছর এবং তার পাঁচ বছরের ছেলে ফাইজান। মা ও ছেলের মর্মান্তিক মৃত্যুতে চুয়াডাঙ্গায় শোকের ছায়া নেমে এসেছে।

ফারিয়া কবীর ঔষধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা নুর আলমের স্ত্রী। চাকরির সূত্রে গত আট বছর ধরে নুর আলম পরিবার নিয়ে চুয়াডাঙ্গায় বসবাস করছিলেন। ফারিয়া কবীরের গ্রামের বাড়ি বরিশালে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর বেড়ানোর উদ্দেশ্যে তাঁরা কক্সবাজারে যান। শনিবার ১৭ অক্টোবর সকালে ইনানী এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগলে প্রাণ হারান ফারিয়া কবীর ও তাঁর শিশু সন্তান ফাইজান।

একই পরিবারের মা ও শিশুসন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০